• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরুবোঝাই ও সিমেন্টবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবু বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দুইটার দিকে ঢাকাগামী গরুবোঝাই ট্রাক ও রংপুরগামী সিমেন্টবোঝাই ট্রাক ফাঁসিতলায় পৌঁছলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরুবোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত আরও দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত তিনজনের মধ্যে দুইজন গরু ব্যবসায়ী। তবে তাদের দুইজনের নাম পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ