• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

পাটের বস্তা ব্যবহার না করায় সৈয়দপুরে মিল মালিকদের জরিমানা

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ :  মিলে উৎপাদিত আটা বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার না করায় দায়ে সৈয়দপুরে ৪টি আটা মিলের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার সৈয়দপুর বিসিক শিল্প নগরী ও কামারপুকুর বাজারে এক বিশেষ অভিযান পরিচালনা করে ওই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। যে সব মিলের জরিমানা করা হয়েছে সে সব হচ্ছে সৈয়দপুর বিসিক শিল্প নগীর মেসার্স খলিল অটো ফ্লাওয়ার মিলস্, মেসার্স গাউসিয়া মেজর অটো ফ্লাওয়ার মিলস্ ও মেসার্স শ্যামলী ফ্লাওয়ার মিলস্ এবং শহরের অদূরে কামারপুকুর বাজারে অবস্থিত মেসার্স আফজাল অটো ফ্লাওয়ার মিলস্। উল্লিখিত ফ্লাওয়ার মিলগুলোর প্রতিটি মিল মালিকের ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এ বিশেষ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পাট অধিদপ্তরের নীলফামারী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান, সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার রায়সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ