দিনাজপুর প্রতিনিধি: “নিরাপদ প্রসব চাই স্বাস্থ্য কেন্দ্রে চল যাই” এই প্রতিপাদ্যকে সামনে সারা দেশের ন্যায় দিনাজপুরে নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৮ মে) দিনাজপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে, সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
র্যালি শেষে দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডা. মাওলা বক্স চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক ডা. মো. আহাদ আলী, দিনাজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আবু নছর নুরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জেন ডা. শামীম আরা নাজনীন। সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
নিরাপদ প্রসবের উপর আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক, দিনাজপুর জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পারভেজ সোহেল রানা, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল ওয়াহেদ, গাইনী কনসালটেন্ট ডা. ইশরাত শারমিন, এফপিএবি’র জেলা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান উজ্জ্বল, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার ডা. নাহিদা হক, আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ দিনাজপুরের পরিচালক মিনারা বেগম, লাইট হাউজের ডিআইসি ম্যানেজার জাহাঙ্গীর আলম ও অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু।
র্যালী ও আলোচনা সভায় বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, নিরাপদ প্রসব করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এ কারণে নিরাপদ প্রসবে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য কেন্দ্রে যাবার যে প্রতিপাদ্য এবার দেয়া হয়েছে সেই কেন্দ্রে মায়েদের চিকিৎসা সেবা দেয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। যাতে কোন মা সন্তান প্রসবকালে মারা না যায়।