• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান

সিসি নিউজ: জাতীয় গণতান্ত্রিক পার্টির নতুন সভাপতি হিসেবে অধ্যাপিকা রেহানা প্রধান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি দলটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার বিকালে আসাদ গেট দলীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

রেহানা প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় এ সভা শুরু হয়।

সভার শুরুতেই জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয় এবং দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী শফিউল আলম প্রধানের মৃত্যুতে জাগপার সভাপতির পদটি শূন্য হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহ-সভপতি অধ্যাপিকা রেহানা প্রধানকে জাগপার সভাপতির দায়িত্ব প্রদান করা হয় এবং শফিউল আলম প্রধানের কন্যা ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবিদুর রহমান (রংপুর), আবু মোজাফফর মো. আনাছ (চট্টগ্রাম), নিজাম উদ্দিন অমিত (যশোর), এম.এ মান্নান (ঢাকা), রকিবউদ্দিন চৌধুরী মুন্না (দিনাজপুর), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, আওলাদ হোসেন শিল্পী, শেখ জামাল উদ্দিন, সালাউদ্দিন মিঠু (খুলনা), ভিপি মজিবুর রহমান (ঢাকা), রোকনউদ্দিন হাজারী, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির (গাজীপুর), শেখ শহীদুল হক, যুব বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ইনসান আলম আক্কাছ, মানিক সরকার, মেজবাহ উদ্দিন (কিশোরগঞ্জ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ