• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

ঈদ: মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ

ঢাকা : দুর্ঘটনা রোধ এবং সড়ক যোগাযোগে চাপ কমাতে ঈদের আগের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে ১৪ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিএ’র কার্যালয়ে এক মত বিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে রোজার শুরুতেই বেশ কিছু সিদ্ধান্ত এবং সুপারিশ নেওয়া হয়েছে। যানযট কমাতে ঈদের আগে তিনদিন মহাসড়কে ট্রাক, লড়ি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে।’
তিনি বলেন, পরিবহনগুলো যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য মহাখালি, গাবতলী ও সায়েদাবাদ টার্মিনালে সক্রিয় থাকবে ভিজিল্যান্স টিম। মহাসড়কে যাত্রী চাপ কমাতে গার্মেন্টসগুলো ভিন্ন ভিন্ন দিনে ছুটি ঘোষণা করতে বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআিই, বিজিএমইএ ও বিকেএমই-কে অনুরোধ জানান মন্ত্রী।
২২টি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা এবং সব ধরণের অযান্ত্রিক যানবাহন চলাচল কঠোরহাতে দমন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় যানবাহনের সুবিধার্থে ঈদের আগে ৭ দিন এবং ঈদের পরে ৭ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, ঢাকা থেকে বের হওয়ার এবং প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন ব্যবস্থাপনায় পুলিশকে সহায়তা করতে আনসার সদস্য নিয়োগ করা হবে। শহর এলাকায় শপিং মলের সামনে যানজট এবং যত্রতত্র পার্কি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি জানান, যানবাহন চলাচলের সুবিধার্থে মহানগরী এবং মহাসড়কের উপর ও উভয় পাশে অস্থায়ী/ ভাসমান বাজার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। সব মহাসড়কে মোটরযান চলাচল নির্বিঘ্ন করতে ঈদের ৭ দিন আগেই প্রয়োজনীয় মেরামত কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতু, মেঘনা সেতু, গোমতি সেতুসহ সকল গুরুত্বপূর্ণ সেতুতে টোল প্লাজার সকল বুথ ২৪ ঘণ্টা চালু রাখা হবে। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ