ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বঙ্গবন্ধুর আদরের আবুল হাসেমকে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সন্ধ্যার পর তিনি আবুল হাসেমকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান।
এসময় ওবায়দুল কাদের বেশ কিছু সময় আবুল হাসেমের শয্যাপাশে অবস্থান করেন। তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। বর্ষীয়াণ এ রাজনীতিককে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণসহ রোগ-শোকে কাতর বঙ্গবন্ধুর স্নেহভাজন ও সেই সময়ের এমপি আবুল হাসেমের চিকিৎসার সার্বিক দায়িত্ব আগেই নিয়েছিলেন ওবায়দুল কাদের। নিঃসন্তান আবুল হাসেমের পরিবারের দায়িত্বও নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।