• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ মইদুল ইসলাম রানা (৪০) ও আলিম উদ্দীন (৫২) নামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে ১২টার সময় কোটচাঁদপুর উপজেলার বামদাগলি নাগরতলা সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মইদুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বকসিপুর গ্রামের ফকির চাঁনের ছেলে ও আলিম উদ্দীন একই ইউনিয়নের বহরামপুর গ্রামের সুলাইমান হোসেনের ছেলে।

নিহত মইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। এছাড়া আলিমের বিরুদ্ধে ১২টি হত্যাসহ ৩টি অস্ত্র মামলা রয়েছে। তারা দু’জনই পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির ক্যাডার বলে র‌্যাব জানিয়েছে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মেজর মুনির আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় কোটচাঁদপুর উপজেলার বামদাগলি নাগরতলা সড়কে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। পর র‌্যাবের একটি টহল দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ডাকাতরা পিছু হটলে সেখানে মইদুল ইসলাম রানা ও আলিম উদ্দীনের গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। র‌্যাব রাতেই তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া সেখান থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ