• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন |
শিরোনাম :

আত্রাইয়ে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

New Rose Cafe, Saidpur

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে থানা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। বুধবার আত্রাই সাব-রেজিষ্ট্রী অফিস সংলগ্নে মিল চত্বরে আব্দুল মান্নান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই থানা বিএনপি’র আহবায়ক এস.এম.রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো:আনোয়ার হোসেন বুলু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সহ-সভাপতি সরদার সাজু, আত্রাই থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, আব্দুল জলিল চকলেট, রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা পারভেজ ইকবাল, যুবনেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, ছাত্রদল নেতা রায়হান কবির রতন, নসিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ