• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বিতর্ক ধামাচাপা দেয়ার চেষ্টা প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে অনাবৃত পায়ে বসা উচিত, কী না এমন বিতর্কে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, তখন ইনস্টাগ্রামে আরও একটি ছবি প্রকাশ করে বিতর্ক চাপা দেওয়ার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনই অভিমত প্রিয়াঙ্কাভক্তদের।

তাদের মতে, বাড়তে থাকা সেই বিতর্কের আবহকে সুন্দরভাবে সামাল দিয়েছেন বলিউড অভিনেত্রী।

সমালোচনার মধ্যেই নিজের ইনস্টাগ্রামে সর্বশেষ প্রকাশিত ছবিতে প্রিয়াঙ্কা তাঁর মায়ের সঙ্গে বসে আছেন। দু’জনেরই ছোট পোশাক এবং দু’জনেরই পা অনাবৃত। সেখানে বিতর্ক নিয়ে একটি বাক্যও খরচ করেননি নায়িকা।

ক্যাপশনে শুধু লিখেছেন, ‘লেগ্‌স ফর দ্য ডে’। যাতে চার ঘণ্টায় ১০০১ এবং এক দিনে পৌনে ৫লাখ লাইক পড়ে। আর লাইকের বহর দেখে এখন অনেকেই বলছেন একটা ছবিতেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন প্রিয়াঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ