• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |

২০১৭-২০১৮ অর্থবছরে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশ

সিসি নিউজ: আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপি ধরা হয়েছে ২২ লাখ কোটি টাকার বেশি। আর জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য জিডিপি এবং জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল যথাক্রমে ১৯ লাখ ৬১ হাজার ১৭ কোটি টাকা এবং ৭ দশমিক ২ শতাংশ।

বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে জিডিপির আকার ১ লাখ ৩৮ হাজার কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। একইসঙ্গে সম্পূরক অর্থবিল ২০১৭ এর অনুমোদনও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ