• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

স্বপ্ন বাস্তবায়নের বাজেট : এসএম জাকির

New Rose Cafe, Saidpur

ঢাকা: ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট স্বপ্ন বাস্তবায়নের বাজেট। গরিব-দুঃখী ও মেহনতি মানুষের বাজেট।

তিনি বলেন, উন্নয়নমুখী, শিক্ষাবান্ধব ও জণকল্যাণমূলক এই বাজেট বঙ্গবন্ধুর স্বপ্নের আধুনিক সোনার বাংলা বিনিমার্ণের কার্যকর ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশের ইতিহাসে সর্ববৃহৎ ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করার জন্য এ সময় তিনি ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন, ইমতিয়াজ বাপ্পী,সহ-সম্পাদক রাশিদ শাহরিয়ার উদয়, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।

এর আগে একটি আনন্দ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসি এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ