• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংস্কৃতি খাতে বাজেট ৪১৭ কোটি টাকা

সিসি ডেস্ক : সংস্কৃতি খাতে বাজেট ৪১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার(০১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

২০১৭-১০১৮ অর্থ বছরে প্রস্তাবিত ৪ লাখ ২৬৬ কোটি টাকা এই বাজেটে সংস্কৃতি খাতের জন্য বরাদ্দ ৪১৭ কোটি। ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাব ছিল ৪২১ কোটি টাকার; তবে পাশকৃত বাজেটে তা ছিল ৩৬৬ কোটি টাকা৷ সে হিসেবে প্রস্তাবিত বাজেটে আগেরবারের চেয়ে এবার ৫১ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, দেশজ সংস্কৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ, মুক্তিযুদ্ধের চেতনা ও সমকালীন শিল্প-সাহিত্যের গবেষণা এবং উন্নয়নের লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। সংস্কৃতি ও শিল্প চর্চাকে তৃণমূল পর্যায়ে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকাসহ সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। এ ধারা আমরা আগামীতেও অব্যাহত রাখব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ