সিসি নিউজ: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির হেলথ ম্যানপাওয়ার প্লানিং উপ-পরিষদের সদস্য মনোনীত হয়েছেন ডা: তৌফিকুর রহমান রকি।
সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুস সামাদ মন্ডলের পুত্র ডা: তৌফিকুর রহমান রকি বাংলাদেশ ছাত্রলীগ এবং ইন্টার্ন এসোসিয়েশন, রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডা: তৌফিকুর রহমান রকি সৈয়দপুর শহরের বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সৈয়দপুর শাখার সাবেক সভাপতি ডা: শেখ নজরুল ইসলামের জামাতা।