• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

সৈয়দপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিসি নিউজ : সৈয়দপুরে ইয়াবা ও হেরোইন উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ইসলামবাগ ও হাতিখানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৫০ পিস ইয়াবা ও ২৭ পুড়িয়া ইয়াবা।

আটক ব্যাক্তিরা হলেন, নীলফামারী সদরের শাহীপাড়ার সুরজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী পারভেজ কামাল (২৫) ও বাড়াইপাড়ার বছর আলী আন্নুর ছেলে জনি (২৪) এবং শহরের মুন্সিপাড়া এলাকার মৃত নেছার আলীর ছেলে আরমান ওরফে ভুল্লা আরমান (৩০)।
পুলিশ জানায়, শহরের ইসলামবাগ এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ইয়াবা বেচাকেনা চলছে এমন সংবাদে বুধবার রাতে ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ সময় ইয়াবা ট্যাবলেট কিনতে অভিযান পরিচালনাকারী দলের এক সদস্যকে পাঠানো হলে মাদক ব্যবসায়ী পারভেজ কামাল ইয়াবা ট্যাবলেট দেয়। এ সময় থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজের নেতৃত্বে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা উভয়কে হাতে নাতে ধরে ফেলে। উদ্ধার করা হয় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

এর আগে বুধবার সন্ধায় শহরের হাতিখানা এলাকা থেকে মুন্সিপাড়া এলাকার মৃত নেছারের পুত্র মাদক ব্যবসায়ী আরমান ওরফে ভুল্লা আরমানকে (৩০) আটক করে এলাকাবাসী।

পরে পুলিশে খবর দেয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আরমানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৭ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ