• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালক নিহত

New Rose Cafe, Saidpur

দিনাজপুর প্রতিনিধি: দিনাজুপরে ট্রাক্টরের ধাক্কায় মো. বাবুল হোসেন (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৪টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের সদর উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার মো. সোলায়মান’র ছেলে।
দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসের ইন্সপেক্টর ওয়ার হাউজ মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ধান বোঝাই একটি ট্রাক্টর সদর উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যান চালক মো. বাবুল হোসেন গুরুতর আহত হয়।
খবর পেয়ে খবর পেয়ে ফায়ার সাভিসের লিডার নির্মল কুমার রায়, ফায়ারম্যান মো. জয়নুল আবেদীন ও শামীমসহ ফায়ার সার্ভিসের একটি দল আহত ভ্যান চালক বাবুল হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর ভ্যান চালক বাবুল হোসেনের মৃত্যু হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ