• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

দিনাজপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপসারিত গ্রীকমূর্তি পূণঃস্থাপন, ঢাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে রোজাদার ছাত্র-জনতার উপর পুলিশের নগ্ন লাঠিচার্জ ও জনবিচ্ছিন্ন বামপন্থি স্যেকুলারদের ঔদ্ধত্বপূর্ণ আচরণের প্রতিবাদে দিনাজপুরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লোকভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে লোকভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আমরা হিন্দুদের মন্দির থেকে মূর্তি অপসারনের দাবী করছি না। আমরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের দাবী করছি। বক্তারা অবিলম্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীকমূর্তি অপসারনের দাবী জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর (পশ্চিম) জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মো. খাইরুজ্জামান, ইশা. ছাত্র আন্দোলন দিনাজপুর (পশ্চিম) জেলা শাখার সভাপতি মো. মুনতাসির আহমাদ, সহ-সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল মুরসালিন প্রমূখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ