• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি’র আয়োজনে মহিলা ও শিশু বিষয়খ মন্ত্রনালয় ও এফবিসিসিআই’র সহযোগিতায় নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচীর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারী উদ্যোক্তার মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
রোবরার (৪ জুন) সকালে দিনাজপুর চেম্বার ভবনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে দিনাজুপর মেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন কারুফ চৌধুরী শামীম, সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, চেম্বারের সদস্য মো. শামিম কবির, মো. সানোয়ার হোসেনসহ অন্যান্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের আত্মনির্ভরশীল করার জন্য নারী উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ