• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মাঝে এক বান্ডিল নতুন ঢেউটিন ও তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই ঢেউটিন ও অর্থের চেক ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ একাংশ) আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে ওই ঢেউটিন ও অর্থের চেক তুলে দেন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোফাখখারুল ইসলাম, উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি এস.এম সামসুল ও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আনছার আলী, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যা কদর বানু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের গত ২২ মে সকালে সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অসুরখাই সরকারপাড়া গ্রামে বৈদ্যুতিক সটসার্কিটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি পরিবারের প্রায় ৪০টি ঘরসহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। ওই দিন বিকালে সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ১২টি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারকে ২৫ কেজি চাল, নগদ ২ হাজার টাকা এবং ২টি করে কম্বল দেওয়া হয়। এছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে আগুনে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাবার, নগদ অর্থ, কাপড়- চোপড়, তৈজসপত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ