পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলার সাবেক যুব দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ আহম্মেদ তাদের পারিবারিক মসজিদে গত রবিবার এলাকার রোজাদার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন আহম্মেদ, আলহাজ্ব আব্দুস্ সামাদ প্রমুখ।
এছাড়া তিঁনি বেশ কিছু দিন থেকেই পৌর এলাকার বিভিন্ন মসজিদে মসজিদে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গনসংযোগের অংশ হিসাবে গত শুক্রবার দানেজপুর মদিনা মসজিদে জুমার নামাজ শেষে ও সন্ধ্যায় স্টেশন মসজিদে মাগরিবের নামাজের পর মুসল্লিদের নিয়ে আলোচনা, গণসংযোগ ও দোয়া প্রার্থনা করেন । এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন খায়ের স্বপন, বিএনপি নেতা মঞ্জরুল ইসলাম, দলিলুর রহমান, মোকারম আজিজ, নিজাম উদ্দিন, মনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রশিদ মন্ডল, জামিল হোসেনসহ বেশ কয়েকজন নেতা কর্মীদের নিয়ে গণ সংযোগ ও আগামী পৌর নির্বাচনের সকলের নিকট দোয়া প্রার্থণা করেন।