• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

আইসিইউতে আল্লামা শফী

সিসি ডেস্ক: হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে রাজধানীর ধুপখোলার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

হাসপাতালটির কাস্টমার কেয়ার অফিসার মো. শোয়েব হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা শফী বর্তমানে আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল্লামা শফী হাসপাতালে ভর্তি হয়েছেন তা তিনি জানাতে পারেননি।

এদিকে হেফাজতে ইসলামের কয়েকজন নেতা জানিয়েছেন, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ১৮ মে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত সিএসসিআর হাসপাতালে ভর্তি হন আহমদ শফী। সেখানে সিসিইউতে রেখে তার চিকিৎসা করানো হয়েছে।

গত দুই সপ্তাহে শাহ আহমদ শফীর স্বাস্থ্য পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন তার প্রেস সচিব মাওলানা মুনির আহমদ। তিনি আরও বলেন, চিকিৎসকের অনুমতি নিয়ে মাদ্রাসায় ফেরার কথাও ছিল তার। কিন্তু পরে আর মাদ্রাসায় ফিরেননি তিনি। সেই থেকে হাসপাতালেই রয়েছেন হেফাজত ইসলামের আমির।

মঙ্গলবার একটি এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, হাটহাজারীতে অবস্থিত কওমি মাদ্রাসা দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতের কেন্দ্রীয় আমীর শাহ আহমদ শফীর বয়স প্রায় ৮৯ বছর। ৩ বছর আগে ঢাকার মতিঝিলে সমাবেশের মাধ্যমে আলোচনায় আসে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ