• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

দিনাজপুরে গনতান্ত্রিক বামর্মোচার মানববন্ধন কর্মসুচী পালন

দিনাজপুর প্রতিনিধি: সরকারের গনবিরোধী বাজেট, ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠির পৃষ্টপোষকতা ও প্রশাসনের প্রশ্রয়ে পাহাড়ী আদিবাসী জনগোষ্ঠির উপর নির্মম নির্যাতনের বিরুদ্ধে এবং সুলতানা কামালকে গ্রেফতার ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন পালন করেছে গনতান্ত্রিক বামর্মোচা । বৃহস্পতিবার (৮ জুন) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গনতান্ত্রিক বামর্মোচা দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে সংগঠনের নেতাকর্মীরা।
সংগঠনের জেলা সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড আনোয়ার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরকার জনগনের উপর ধোকাবাজির অন্যায় বাজেট চাপিয়ে নিজেদের ফাঁদা হাসিল করছে এবং ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করতে মৌলবাদী গোষ্ঠির পৃষ্টপোষকতাসহ তাদের সঙ্গেও আপোষ করছে।
বক্তারা অবিলম্বে দ্রব্যমুল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী করে বলেন, প্রয়োজনে জনগনের মাঝে সরকারী ভর্তুকি দিয়ে রেশনিং পদ্ধতি চালু করা হউক। নেতৃবৃন্দ সুলতানা কামালকে গ্রেফতার ও প্রাণনাশের হুমকীর তীব্র প্রতিবাদ করে বলেন, এদেশে আবারো মৌলবাদীরা ভিন্নভাবে সরকারী পৃষ্টপোষকতা পাচ্ছে বলেই আজ হত্যার হুমকী আসছে
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলার সমন্বয়ক কমরেড রেজাউল ইসলাম সবুজ, বাসদের কেন্দ্রীয় নেতা সন্তোষ গুপ্ত প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ