• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে রুপার জয়

সিসি নিউজ : যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে আবারও বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। গত নির্বাচনেও লেবার পার্টির প্রার্থী হয়ে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

জানা গেছে, প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জয় মরিসের চেয়ে ১৩ হাজার ৮০৭ ভোট বেশি পেয়েছেন রূপা হক। অ্যাকটন আসনে রূপার প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ পার্টির জয় মরিসে ছাড়াও লিবারেল ডেমোক্রেটের জন বল।

রুপা এ বছর ভোট পেয়েছেন ৩৩ হাজার ৩৭টি। ২০১৫ সালের নির্বাচনে তিনি পেয়েছিলেন ২২ হাজার ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিসে পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট, ২০১৫ সালের নির্বাচনে তিনি পেয়েছিলেন ২১ হাজার ৭২৮ ভোট।

প্রসঙ্গত, গতকাল অনুষ্ঠিত হওয়ার ব্রিটিশ সাধারণ নির্বাচেনে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় রাত ৩টা পর্যন্ত প্রাপ্ত ফলে দেখা যাচ্ছে- লেবার পার্টি ১২৯ আসনে, কনজারভেটিভ ১০৭, স্কটিশ ন্যাশনালিস্ট ১৭, লিবেরাল ডেমোক্র্যাট ২, প্লাইড কামরি ৩টি আসনে জয় পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ