• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

নীলফামারীর পৌরসভার ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৬৫ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘উম্মুক্ত বাজেট ঘোষণা ও জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এই বাজেট ঘোষণা করেন। ৬৫ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা আয় নির্ধারণ করে ১৯ লাখ ৪৩ হাজার ১৯৮ টাকা উদ্ধিত্ত ঘোষণা করা হয় ওই বাজেট। বাজেট ঘোষণা শেষে জনগনের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ পৌর পরিষদের সদস্যরা। এবং সেখানে বিগত বছরের নগর উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরেন মেয়র। অনুষ্ঠানটি ক্যাবল নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করার কারণে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বসে মুঠোফোনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করেন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ