• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

হাবিপ্রবিতে প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। স্বাগত বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, সিয়াম সাধনা, আত্মসুদ্ধি ও সংযমের মাস হচ্ছে রমজান। রমজানে আমরা হালাল খাদ্য গ্রহন করবো। হালাল রুজি দিয়ে সেহরি ও ইফতার করবো। সর্বোপরি রমজান আমাদের একজন ভাল ও সৎ মানুষ হতে শিক্ষা দেয়।
তিনি বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। পূর্বে এখানে ৭ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করতো কিন্তু বর্তমানে ১০ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে পূর্বে মাত্র ২০ বিভাগে শিক্ষার্থীরা পড়াশুনা করতো, এখন ৪৫ টি বিভাগে শিক্ষার্থী পড়াশুনা সুযোগ পাচ্ছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য প্রথমে ৭৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। পরবর্তীতে ১৫৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয় থেকে ভাল মানের গ্র্যাজুয়েট তৈরীতে আমাদের সকলের সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও হাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মো. ফরিদুল ইসলাম, দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ ও হাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর আবু বকর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং দেশ জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ