• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

রাজধানীতে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

সিসিনিউজ: রাজধানীর শাহজাহানপুর এলাকায় একটি তিনতলা ভবনের ওপর থেকে পড়ে জিন্নাত (২৪) নামে যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহজাহানপুর গুলবাগ চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জিন্নাত ময়মনসিংহ জেলার আবু সিদ্দিকের ছেলে। তিনি গুলবাগ এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, বিকেলে জিন্নাত রহস্যজনকভাবে তিনতলা বিশিষ্ট ভবন থেকে পড়ে যান। পরে তার সহপাঠী শাহআলমসহ তিনজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ