• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

দিনাজপুরে ময়লা-আবর্জনা অপসারণের তদারকি করলেন মেয়র

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে দুইটি “স্কিড স্টিয়ার লোডার” এবং একটি “ভাইব্রেটরি রোড রোলার” প্রদান করা হয়েছে।
শুক্রবার শহরের কালিতলা এলাকায় মন্ত্রনালয় থেকে প্রাপ্ত “স্কিড স্টিয়ার লোডার” দিয়ে ময়লা-আবর্জনা অপসারণের কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় ৫নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, ১নং ওয়ার্ড কাউন্সিরল মো. রবিউল ইসলাম রবিসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
শনিবার দুপুরে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোস্তফা কামাল মুক্তিবাবুকে সাথে পৌরসভার ২নং ওয়ার্ডের ঘাষিপাড়া এলাকায় জেলখানার পিছনের রাস্তায়, ইকবাল স্কুল মোড়সহ ২নং ওয়ার্ডের আরো কয়েকটি স্থান হতে ময়লা-আবর্জনা অপসারণের কাজ তদারকি করেন। এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে এ দু’টি গাড়ীর মাধ্যমে পৌরসভার বিভিন্ন এলাকায় স্তুপিকৃত ময়লা-আবর্জনা অপসারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ