• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

চাঁদপুরে জমছে না ঈদ বাজার, ক্রেতাহীন মার্কেট

শরীফুল ইসলাম, চাঁদপুর: ঈদুল ফিতরের আর আরো দু’সপ্তাহেরও বেশি বাকি রয়েছে। তবে গত বছর এই সময়ে জমে উঠেছিলো চাঁদপুরের ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত অর্ধশতাধিক মার্কেটের সবগুলো ক্রেতায় পরিপূর্ণ দেখা যেতো। এবার তার ভীন্ন চিত্র পবিত্র মাহে রমজানে ১৪ গড়িয়ে ১৫ রমজান অতিবাহীত হবে আজ কিন্তু ক্রেতারা না আসায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। গতবছর এই সময়ে বিক্রেতাদের যেন দম ফেলার সুযোগ ছিলো না। এবার আবহাওয়া ভালো থাকায় ব্যবসা ভালো হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। আর এই ব্যবসায়ীদের আশা ভরসা যেনো বিলিন হওয়ার পথে। তারপরও তাদের বিশ্বাস আগামী সপ্তাহ থেকে পুরো দমে জমে উঠবে ঈদ কেনাকটা।
এদিকে মার্কেটে আসা ক্রেতাদের নিরাপত্তার স্বার্থে চাঁদপুরে শহরের মাকের্টগুলোতে সার্বক্ষণিক থানা পুলিশের সিভিল টিম, নারী পুলিশ টিম ও ইউনিফর্ম টিম টহল দেওয়ার নির্দেশনা রয়েছে। শহরের ঈদ বাজার ঘুরে দেখা যায়, এবারের ঈদ বাজার ইতোমধ্যে পুরোপুরি জমে উঠেনি। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়নি। এর আগেতো বিক্রির আরো ভাটা পড়েছিল। ব্যবসায়ীরা এখন সকাল ১০টা থেকেই বিক্রির জন্য ক্রেতাদের জন্য অপেক্ষা করেন।গতবার এই সময়ে ধুম লেগে যায় বাজারের ছোট বড় সব দোকানে।
চাঁদপুরে ঈদ বাজারে দুই ধাপে মার্কেটগুলোতে বিক্রি হয়ে থাকে। দিনের প্রায় পুরো সময়টা দূরের ক্রেতারা বাজার দখল করে রাখেন। স্থানীয়রা কিংবা দূরের যারা মার্কেটের আশপাশে থাকেন এ জাতীয় ক্রেতারা মার্কেটে আসেন সন্ধ্যার পর। যে কারণে মার্কেটে দিনে-রাতে সমানতালে বিক্রি হয় ঈদ পোশাক। এ ভিড় সাধারণত কাপড় ও গার্মেন্টন দোকানগুলোতে বেশি থাকে।
শহরের মার্কেটগুলোতে দেখা যায়, এক বছরের মধ্যে নতুন করে বেশ কটি মার্কেট চালু হয়েছে। এ সব মার্কেটের অধিকাংশ দোকান ক্রেতাদের আকৃষ্ট করার আইটেম নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে চালু করে। শহরের চাঁদপুর টাওয়ার হাকার্স মার্কেটের আসপাশে কিছু দোকান, জোড় পুকুর পাড় মার্কেটসহ শহরের নানা প্রান্তে আরো কটি মার্কেট সম্প্রতি চালু হয়েছে। এ মার্কেটগুলোর অধিকাংশ ব্যবসা এক্সপোর্ট আইটেমের কাপড়ে ভরপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ