• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

দিনাজপুরে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর শাখার উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার (১০ জুন) বিকেলে বালুবাড়ীস্থ স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর শাখার ম্যানেজার মুহাম্মদ শাহজাহান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মো. শহিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নুরজাহান কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ স ম আব্দুল মুঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের দিনাজপুর শাখার ম্যানেজার অপারেশন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অহনা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মো. মোশাররফ হোসেনসহ ব্যাংকের অন্যান্য গ্রাহক ও সুধী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সরকারের যাবতীয় নিয়ম-নীতি মেনে দেশের সাধারণ মানুষের কল্যাণে ও উন্নয়নে কাজ করে থাকে। জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারলে দেশে দরিদ্র ও অসহায় মানুষ খোঁজে পাওয়া যাবে না। সঠিকভাবে জাকাত আদায় ও তা যথাযথভাবে বন্টনের মাধ্যমে দেশ থেকে দরিদ্র দুর করা সম্ভব। বক্তারা বলেন, রমজানের রোজা মানুষকে অভুক্ত-অনাহারী মানুষের কষ্ট অনুভব করার শিক্ষা দেয়। রোজা বৈধ কাজ পরিত্যাগের মাধ্যমে বছরের ১১ মাস অবৈধ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। তাই রোজার শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সত্যিকারের তাকওয়া অর্জন করতে হবে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন নুরজাহান কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. জয়নাল আবেদীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ