• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

পাহাড় ধসে নিহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সিসি নিউজ: মঙ্গলবার এক শোক বাণীতে উদ্ধার কাজে নিয়োজিত কয়েকজন সেনা সদস্যসহ সাধারণ মানুষের মৃত্যুতে রাষ্ট্রপতি গভীর শোক প্রকাশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন করতে এবং ভূমিধসের ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আবদুল হামিদ নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অন্যদিকে সুইডেনে দ্বিপক্ষীয় সফরের যাত্রায় বর্তমানে লন্ডনের পথে প্রধানমন্ত্রী পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় একথা জানা যায়।

প্রধানমন্ত্রী পাহাড় ধসে আটকেপড়া মানুষদের দ্রুত উদ্ধার ও তাদের চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি নিহতদের দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ