• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন |

বেরোবিতে ৪র্থ উপাচার্যের যোগদান

New Rose Cafe, Saidpur

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)গত ৫ মে সাবেক উপাচার্য অধ্যাপক ড.একে এম নূর-উন নবীর ৪ বছর মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়টি প্রাণহীন অবস্থায় ছিল। ফলে শিক্ষা কার্যক্রম হতে শুরু করে সার্বিক দিকে অচল অবস্থা বিরাজ করছিল। নতুন উপাচার্য হিসেবে নিয়োগের ১৪ দিনের মাথায় কর্মদিবসে যোগদান করলেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এতে বিশ্ববিদ্যালয়টিতে আবারও নতুনভাবে প্রাণের সঞ্চার হল।

বুধবার সকাল ১০টায় উপাচার্য তার দপ্তরে প্রবেশ করেন এবং যোগদানের আনুষ্ঠানিকতা শেষ করেন। এসময় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। পরে বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, ইনস্টিটিউট, দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

আনুষ্ঠানিকতা শেষ হলে ফাইল নিয়ে বসে যান উপাচার্য। প্রথমেই তিনি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বোনাসের ফাইল স্মাক্ষর করেন। এরপর দীর্ঘদিন থেকে অপ্রকাশিত বিভিন্ন বিভাগের ফলাফলের ফাইল দেখেন উপাচার্য। ফাইল স্মাক্ষরের ফাঁকেই সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চালু করা হবে। ধীরে ধীরে সেশনজট কমিয়ে আনার চেষ্ঠা করব। শিক্ষকদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের অবসান ঘটতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।’ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ইবরাহীম কবীর, প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না ছিদ্দিকা, শিক্ষক সমিতির সাবেক সম্পাদক তাবিউর রহমান প্রধান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ফেরদৌস, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলীসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ