• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ঈদে জঙ্গি হামলার হুমকি বা আশঙ্কা নেই: আইজিপি

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ : এবারের ঈদকে সামনে রেখে কোনো ধরনের জঙ্গি হামলার হুমকি বা আশঙ্কা নেই। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। আজ শুক্রবার রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় পুলিশ প্রধান বলেন, ‘ইতোমধ্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল আছে। ঈদ উপলক্ষে পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এ নিরাপত্তা আরও নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ যাতে শান্তিতে ঈদ উদযাপন করতে পারে সেজন্যই এ ব্যবস্থা।’

অপর প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘বনানীর নিখোঁজ তিন তরুণ কোথায় আছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই তাদের অবস্থান জানা যাবে। তবে তারা যে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে।’

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ