ঝিনাইদহ: প্রয়াত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এহতেশামুল হক নতুনের স্মরণে ঝিনাইদহে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে ডা: কেএম আহম্মদ হলে পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর আহব্বানে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা হোসেন সোহরাওয়ার্দি কলেজের অধ্যক্ষ শাহাজ উদ্দিন, ঝিনাইদহ সরকারী কেসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিএম রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: কামরুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি সাইফুল মাহমুদ প্রমুখ।