• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

বনশ্রী’র ফরাজী হাসপাতালে অগ্নিকাণ্ড

সিসি নিউজ: রামপুরা বনশ্রীতে অবস্থিত ফরাজী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, বনশ্রী ফরাজী হাসপাতালের নিচে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এই ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা যায়। আহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে খিলগাঁও জোন থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

 

বিবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ