• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

সাকিব হত্যার বিচারের দাবীতে প্রকম্পিত সৈয়দপুরের রাজপথ

নওশাদ আনসারী: সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ৮ম শ্রেণির মেধাবী ছাত্র সিরাজুল ইসলাম মনির খান সাকিব হত্যার দ্বিতীয় বর্ষে এসে এর বিচার দাবী ও খুনিদের অনতিবিলম্বে কঠিন শাস্তির দাবীতে সোচ্চার আওয়াজ তুলেছে সৈয়দপুরের শিক্ষার্থীরা।
শনিবার (১৯ জুন) সকাল ১০ টায় সাকিব হত্যার বিচারের দাবীতে সৈয়দপরের সকল স্তরের শিক্ষার্থী ব্যানারে সৈয়দপুর প্রেসক্লাব এর সামনে এক বিশাল মানববন্ধনে সরকারি কারিগরি কলেজের ছাত্র-ছাত্রী ছাড়াও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন স্তরের মানুষ। সাকিবের সহপাঠি বর্তমান টেকনিক্যাল কলেজের ১০ম শ্রেনির ছাত্রি রিফাহ সানজিদা অনন্যার প্রতিবাদি সঞ্চলনায় আবেগী বক্তব্য রাখেন সাকিবের বাবা মো. হাবিবুর রহমান খান, সাকিবের সহপাঠি কাজী তানজিজুল হক তানজিল, খন্দকার আবিদা সুলতানা রিয়া, মুজাহেদীন ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল হৃদয়, কাজী নাইম ইজাজ সহ অন্যান্য সহপাঠিরা।
এছাড়া বক্তব্য রাখেন, মানববন্ধন আয়োজক কমিটি সৈয়দপুর সকল স্তরের শিক্ষার্থীদের পক্ষে আসাদুজ্জামান আসাদ, শিক্ষানগরী সৈয়দপুরের সাধারণ সম্পাদক , খুরশিদ জামান কাকন, আমাদের প্রিয় সৈয়দপুরের সাংগঠনিক সম্পাদক মিঠুন হাসান আয়ান, সেতুবন্ধুনের সভাপতি আলমগীর হোসেন, পরিবতর্ন চাই নীলফামারী জেলার টিম লিডার নাইমুল ইসলাম নয়ন, সৈয়দপুর বন্ধন শিল্পিগোষ্ঠির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন রকি, ওয়ার্কাস পার্টি সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক রুহুল আরম মাষ্টার, ব্লাড ডোনেট ফাউন্ডেশন’র সভাপতি- আব্দুল্লাহ চৌধুরী, ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক- নাজির আহমেদ, টিফিন’র প্রতিষ্ঠাতা তানভীর ফুয়াদ।
বক্তারা সাকিব হত্যার দ্বিতীয় বর্ষ পেরিয়ে গেলেও এখনো এর বিচার না হওয়া ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে এর সুষ্ঠু বিচারের দাবী তোলেন প্রশাষনের কাছে। বিচারে গড়িমসি হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে নামার ঘোষনা দেয় সৈয়দপুরের ছাত্র সমাজ।
উল্লেখ্য গত ২০১৫ সালের ১৩ জুন সাকিবের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটে সরকারি কারিগারি কলেজ সংলগ্ন আবাসিক এলাকায়। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয় নি। তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে মামলাটি তদন্তাধীন রয়েছে।
মানববন্ধন শেষে সাকিব হত্যা বিচারের দাবীতে প্রশাষন নিরোব কেন স্লোগানে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ