সিসি নিউজ : সৈয়দপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোখছেদুল মোমিন শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুর ১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নব নির্বাচিত চেয়াম্যান মোখছেদুল মোমিনকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। শপথ গ্রহনের পর তিনি সৈয়দপুর উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহন করেন।
দায়িত্ব পেয়ে তিনি সাংবাদিকদের বলেন পরম করুণাময় আল্লাহতালার অশেষ মেহেরবানীতে পবিত্র মাহে রমজান মাসে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহণ করেছি। আমি যেন সৎ ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়ন ও সাধারন জনগনের সেবা করতে পারি। এ জন্য তিনি আপনারা সকলে কাছে দোয়া চান।
এসময় চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক মোজাম্মেল হক, পৌর আ’লীগ সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলী, সৈয়দপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ’লীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন, আ’লীগ নেতা দিলনেওয়াজ খান, যুব লীগ নেতা আসাদ, ছাত্রলীগ নেতা সিফাত সরকার, শরিফুল টিটু সহ দলীয় নেতা কর্মীবৃন্দ।