• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

লাইসেন্সবিহীন মোটরসাইকেল পেলেই বাজেয়াপ্ত

সিসি নিউজ: রাস্তায় চলাচল করা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার (২১ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে আমু এ তথ্য জানান।

সভার সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাবাহিনী জানিয়েছে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। লাইসেন্সবিহীন (রেজিস্ট্রেশনবিহীন) মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে সেটা পার্মানেন্টলি (স্থায়ীভাবে) বাজেয়াপ্ত করা হবে। আর ফেরত দেওয়া হবে না।’

শুধু ঈদকে সামনে রেখে নয় সারা বছরই মোটরসাইকেলের বিরুদ্ধে এ পদক্ষেপ চলবে জানিয়ে কমিটির সভাপতি বলেন, ‘ট্রাফিক পুলিশ যারা এগুলো দেখে তারাই বাজেয়াপ্ত করবে। এটার জন্য বিশেষ আইনের দরকার নেই।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ