• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

‘ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে’

ফাইল ফটো
New Rose Cafe, Saidpur

ফাইল ফটো

সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করার পাশাপাশি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০১৭ উপলক্ষে প্রদত্ব আজ শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) একটি স্মরণিকা প্রকাশ করেছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এ উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। কারণ, ধর্ম যার যার, উৎসব সবার।
শেখ হাসিনা বলেন, ‘রথযাত্রা’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব। ইসকন প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে দেশের বড় বড় শহরগুলোতে রথযাত্রা উৎসব সফল করতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করছে।
তিনি বাণীতে উল্লেখ করেন, আমি আশা করি, এই রথযাত্রা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী রথযাত্রা উৎসব ২০১৭’র সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। -বাসস
ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ