• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে হিলি চেকপোস্টের মাধ্যমে এই দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চালসহ দ্রব্য্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে পূর্বের তারিখ পরিবর্তন করে ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ২ জুলাই থেকে যথারীতি শুরু হবে কার্যক্রম।
এদিকে হিলি শুল্ক স্টেশনের সহকারি কমিশনার ফকরুল আমিন চৌধুরী জানান, সিঅ্যান্ডএফ এজেন্টস ২৫ জুন থেকে কার্যক্রম বন্ধ রাখলেও ব্যবসায়ীদের সুবিধার্থে এবং সরকারের রাজস্ব আহরণের স্বার্থে কাস্টমস কার্যালয় ওইদিন খোলা থাকবে। ব্যবসায়ীরা চাইলে তাদের পণ্য খালাস করতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, বন্দরে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে। এই ক্ষেত্রে পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘেœ যাতায়াত করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ