• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

দিনাজপুরে “করি ভাল কিছু’র” উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

New Rose Cafe, Saidpur

মাহবুবুল হক খান, দিনাজপুর:  দিনাজপুরে “করি ভাল কিছু-২০১৭” নামের একটি সংগঠন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (২৪ জুন) দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর গ্রামে ও শহরের লালবাগ এলাকার শতাধিক গরিব-অসহায় মানুষের তারা এসব ঈদ সামগ্রী বিতরণ করেছে। এসব ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- নতুন জামা-কাপড়, পাঞ্জাবী, শাড়ী, লুঙ্গি, দুধ, সেমাই ও চিনি ইত্যাদি।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন গঠন করা হয়েছে। সংগঠনটি এবার নিয়ে দ্বিতীয় বারের মত গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। গত বছরও তারা গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছিল। এই সংগঠনের প্রতিটি সদস্য একেবারে নিজস্ব উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এই সংগঠনের সদস্য তাহমিদ, পৃত্বী, রাহুল, মলি ও মারিসাতসহ আরো কয়েকজন সদস্য জানান, সমাজের প্রতিটি মানুষ যদি নিজেদের সাধ্যানুযায়ী এভাবে গরিব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন, তাহলে অনেকেই স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারবেন। তারা সমাজের বিত্তবানসহ অন্যান্য লোকদের সাধ্যানুযায়ী এসব গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ