• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মওদুদের গুলশানের বাড়ি ভাঙছে রাজউক

সিসি নিউজ: উচ্ছেদের ১৭ দিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান অ্যাভিনিউর ১৫৯ নম্বর বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ রবিবার সকাল ৯টার পর রাজউকের কর্মীরা গুলশান এভিনিউর ১৫৯ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়ি ভাঙা শুরু করেন। ভাঙার কাজে বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া জিনিসপত্র সরিয়ে নিতে কয়েকটি ট্রাক এনে রাখা হয়েছে সেখানে। বাড়িটির আশপাশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
ভাঙা হচ্ছে মওদুদের বাস করা গুলশানের সেই বাড়ি
গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ বলেন, রাজউক বাড়িটিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা সেজন্য ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

রাজউক অঞ্চল-৫ এর পরিচালক ওয়ালিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে বাড়িটি অবৈধ দখলমুক্ত করার অভিযান করা হয়। ওই দিন বিকেল ৪টা নাগাদ তারা বাড়ির নিয়ন্ত্রণ নেয়।

বাড়িটি নিয়ে এরপর কী করা হবে বা নতুন ভবন করা হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমরা জানি না।’
ভাঙা হচ্ছে মওদুদের বাস করা গুলশানের সেই বাড়ি
উল্লেখ্য, গত ৭ জুন আদালতের নির্দেশে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ন্ত্রণ নেয় রাজউক। বাড়ি থেকে মালামাল সরানোর কাজ চলার মধ্যেই ওই দিন সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে মওদুদ আহমদ সেখান থেকে চলে যান। ওই বাড়ির মালামাল গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে মওদুদ আহমদের নিজস্ব একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ