নাটোর : নাটোর সদর উপজেলার ভাটোদারা এলাকায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের ভাটোদারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে তাদের অবস্থার অবনতি হলে চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।