• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। পূর্বাঞ্চলীয় আহমেদপুর শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ট্যাংকারের টায়ার ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাহাওয়ালপুর শহরের বাইরে মহাসড়কের একটি মোড়ে সেটি উল্টে যায়। লিক হয়ে যাওয়া ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহের সময় ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে জানা গেছে, তেলের ওই ট্যাংকারটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ