• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

ধামরাইয়ে গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ২

সাভার: ঢাকার ধামরাইয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে থাকা দুই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ফরিদপুর যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর বাথুলী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা দু’জন নিহত হন। আহত হন আরও দুইজন।

পরে গোলরা হাইওয়ে পুলিশ খবর পেয়ে নিহত দু’জনের লাশ উদ্ধার করেছে। আহত দু’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি রিজাউল হক জানান, নিহত দু’জনের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ