• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র ও নাটকের প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই (ইন্নাল্লিাহ…রাজিউন)। বুধবার (২৮ জুন) ভোর ৪টা ২০ মিনিটে তার আকস্মিক মৃত্যু হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮।

সূত্র মতে, ঈদের দু’দিন আগে শুটিং থেকে ফিরে জ্বরে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। একইসঙ্গে রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় ঈদের দিন দুপুরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর মধ্যে বেশ কিছু টেস্ট দিয়েছিলেন চিকিৎসক। ২৭ জুন সকালে একটি রিপোর্টে বাচ্চুর হার্টে সমস্যা ধরা পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ওই দিন দিবাগত রাতের শেষভাগে মৃত্যু হলো তার।

নাজমুল হুদা বাচ্চু জীবদ্দশায় অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্র ও নাটকে। তার হাত ধরে অভিনয় শুরু করেছিলেন বুলবুল আহমেদ, নায়ক উজ্জ্বলসহ অনেকেই।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিভিন্ন নাট্যাংশে নিয়মিত দেখা গেছে তাকে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা (২০১৬), রানওয়ে (২০১০), চন্দ্রগ্রহণ (২০০৮), ডাক্তার বাড়ী (২০০৭), বিদ্রোহী পদ্মা (২০০৬), চন্দ্রকথা (২০০৩), শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), শঙ্খনীল কারাগার (১৯৯২), সূর্য দীঘল বাড়ী (১৯৭৯), ডাঃ রমেশ, অলংকার (১৯৭৮), দরিয়া পাড়ের দৌলতী, সারেং বৌ, বেহুলা লক্ষিন্দর প্রভৃতি।

বাচ্চুর স্ত্রী লিনা নাজমুল জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ব্যাতীত বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছিলেন এই অভিনেতা। স্ত্রীকে নিয়ে রাজধানীর ইন্দিরা রোডের মারিচা অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটে বসবাস করতেন বাচ্চু। তিন কন্যার জনক ছিলেন বাচ্চু।

বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে নাজমুল হুদা বাচ্চুর নামাজে জানাযা। এরপর লাশ দাফন করা হবে বনানী কবরস্থানে। বাবার কবরের পাশেই সমাহিত করা হবে বাচ্চুকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ