• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

ফুলবাড়ীতে হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৭

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৭জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। লাঞ্ছিত করা হয়েছে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খয়বর আলীকে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবের সামনে ৪ দলের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময় সহকারী রেফারীর সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি দল বড়ভিটার সমর্থকরা রেফরীর উপর চড়াও হলে বাকবিতান্ডার ঘটনা ঘটে। পরে এরই জের ধরে পরাজিত দলের সমর্থকরা আবারও সহকারী রেফারী মিজানুর রহমান ওপর চড়াও হলে পূবালী ব্যাংকের সামনে পেয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এসময় বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খয়বর আলী সংঘর্ষ থামানোর চেষ্টা করতে এসে তিনিও লাঞ্ছিত হন। চেয়ারম্যানের ছেলে গোলাম রব্বানী রানার মাথা আঘাত লেগে ফেটে যায়। আহত হন রফিকুল ইসলাম ও মিজানুর রহমান, লাকু, জলিল, হাছেনসহ ৭জন । এতের মধ্যে রানা ও রফিকুল ইসলামকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দ্রকার ফুয়াদ রুহানী বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনাগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ