• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

ছাতকে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে গলায় ফাঁস দিয়ে মো. সামছুদ্দিন (২৫) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী গ্রামে। সামছুদ্দিন গ্রামের জমসিদ আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে সামছুদ্দিন। রাতের কোনো এক সময় বাড়ির সামনের পুকুরপাড়ে একটি আম গাছের সাথে পড়নের শার্ট গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে। সকালে পুকুরপাড়ে আম গাছে ঝুলন্ত সামছুদ্দিনকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ