• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

নীলফামারীতে উজানের ঢলের তিস্তা বইছে বিপদসীমার উপর দিয়ে

সিসি নিউজ: উজানের ঢলের কারনে নীলফামারীতে তিস্তা নদী বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তা অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। শনিবার সকাল ৬টা থেকে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার (৫২ দশমিক ৪০ মিটার) ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে রাখা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে এই প্রথমবার তিস্তা বিপদসীমা অতিক্রম করলো। তবে উজান হতে যে ঢল আসছে তা কাঁদামাটি মেশানো ঘোলা পানি বলে তিস্তাপাড়ের লোকজন জানান। এদিকে তিস্তায় পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার, গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ২৫টি চর ও গ্রামের ১০ হাজার পরিবার পানি রন্দী হয়ে পড়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রমতে, তিস্তার উজানে ভারী বৃষ্টিপাত, পাহাড়ী ঢল ও গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে ভাটিতে পানি ছেড়ে দেয়ার কারনে তিস্তা নদীতে বন্যা দেখা দিয়েছে। পানি বৃদ্ধির ফলে ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ফরেষ্টের চরের ১৫টি বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে। পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ঝাড়সিংহের চর এলাকার বসতবাড়ীতে ইতিমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে। তিস্তাবেষ্টিত গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। অপরদিকে জলঢাকার ডাউয়াবাড়ী, হলদিবাড়ী, গোপালঝাড়, আলসিয়াপাড়া এলাকায় বন্যার পানির স্রোতে ভাঙ্গন দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেও এখন পানি কমে আসছে। আমরা সতর্ক অবস্থায় রয়েছি। পাশাপাশি তিস্তার চর ও গ্রাম গুলোর খোঁজ খবর রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

চেক বিতরন
নীলফামারীতে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের আল বারাকাহ ইসলামী বীমার ২ টি মৃত্যুদাবী চেক এবং ৪ বছর ও ২ বছর মেয়াদ পুর্ন সদস্যদের বোনাসের চেক বিতরন করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার ডোমার উপজেলা শহরের বাটার মোড়ে এ চেক বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোম্পানীর এসডিজিএম মমিনুল ইসলাম লিথু’র আয়োজনে ও ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু ও প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীর রংপুর বিভাগীয় কর্মকর্তা অলক গোস্বামী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক, পৌর কাউন্সিলর মিজানুর রহমান টুলু, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ