দিনাজপুর: যৌন নিপীড়ক দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বিসিবির গেম ডেভলমেন্ট ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর দৃষ্টান্তমুলক শাস্তি সহ ক্রীড়াঙ্গন থেকে আজীবন নিষিদ্ধ করার দাবী জানিয়েছে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছে নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট।
আজ সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জোটের পক্ষ থেকে এ দাবী জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট এর আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, যৌন হয়রানীর শাস্তি দাবী করে ভিকটিমের বাবা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলম এর কাছে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ গ্রহন করেননি তিনি। ডিএসএর কর্তৃপক্ষ কালক্ষেপন করায় জেলার ক্রীড়াঙ্গন উতপ্ত হয়ে উঠছে।
ক্রিকেট কোচ মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবার ঘোষনা দেন নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট এর নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম,মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, নারী নেত্রী আরজু বেগম, শাহনাজ পারভীন প্রমুখ।
উল্লেখ্য গত ১ জুন দিনাজপুর স্পোর্টস ভিলেজে ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর দ্বারা একজন প্রমীলা ক্রিকেটার যৌন হয়রানীর শিকার হয়।