• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে তিনটি গরু সহ মহিলার মৃত্যু

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে তিনটি গরু সহ কোহিনুর বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ঢেলাপীর-পোড়ারহাট সড়কের রেলক্রসিংয়ের সন্নিকটে। নিহত কোহিনুর রেললাইনের পাশে ঢেলাপীর পাড়ার জামিল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোহিনুর বেগম তার তিনটি গরু নিয়ে রেললাইন পারাপারের সময় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের চাকায় তারা কাটা পড়ে। এতে ঘটনাস্থলে গরু তিনটি মারা যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত কোহিনুরকে তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে এবং সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: লুৎফর রহমান জানান, বিষয়টি জেনেছেন এবং সেমতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ