আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রইচ উদ্দিন শাহ্ (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সমাসপাড়া রোডের শ্রীধরগুড়নই নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত রইচ উদ্দিন উপজেলার সদুপুর গ্রামের মোঃ ফয়েজ উদ্দিন শাহ্ ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রইচ উদ্দিন আজ সকালে উপজেলার সমাসপাড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে মাল বোঝায় ভুটভুটিতে চরে এবং যাওয়ার এক পর্যায়ে শ্রীধরগুড়নই নামক স্থানে ভটভটির এক চাকা গর্তে পড়লে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রইচ উদ্দিন ভটভটির নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে এলাকাবাসি তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।